ডা. সন্তোষ কুমার বড়ুয়া

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ সন্তোষ কুমার বড়ুয়া গত ২৭ জুলাই নগরীর রাউফাবাদ ৬নং পাহাড়িকা আবাসিক এলাকায় নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। রাউজান উপজেলাধীন পাঁচখাইন গ্রামের বাড়ির শান্তিকুঞ্জ বিহারে শ্মশানে তার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়। গতকাল প্রয়াতের সংঘদান রাউজান পাঁচখাইন গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, সহউপসংঘরাজ ভদন্ত সুনন্দ মহাথেরো, রাজগুরু অভয়ানন্দ মহাথেরো, ভদন্ত সুমেধানন্দ মহাথের এবং প্রয়াতের একমাত্র পুত্র সিজার বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমজুত বাড়াতে ৫৮.৬ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধআরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র