মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত নাজমা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত নাজমা পুরাতন রেলস্টেশন এলাকায় থাকতেন।
সিএমপি জানায়, নাজমা বেগম ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় (নং– ৮৫(১)১৭) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।











