টিচার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক সভা

মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ

| মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ টিচার্স এসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও অভিষেক সভা গতকাল সকাল ৯ টায় উক্ত হাসপাতালের লেকচার গ্যালারি১ এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের অধ্যক্ষ ও নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া।

গত ৯ জুলাই দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির জন্য প্রেসিডেন্ট অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া ও জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া, ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন ভাইসপ্রেসিডেন্ট অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, জয়েন্ট সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোঃ সাইফ উদ্দীন আজাদ, ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা. কামাল হোসেন, জয়েন্টট্রেজারার সহযোগী অধ্যাপক ডা. চিন্ময় বৈদ্য, সায়েন্টিফিক ও পাবলিকেশন সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোঃ শরীফ ইমাম, অফিস সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিম সোহেল, কালচারাল ও এন্টারটেইনমেন্ট সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারী সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ বেলাল উদ্দীন, ইন্টারন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারী সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবুদ। ০৬ জন সদস্য হলেন অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া, অধ্যাপক ডা. মোঃ জালাল উদ্দিন, অধ্যাপক ডা. তাহেরা বেগম, অধ্যাপক ডা. মোঃ আবু তারেক ইকবাল, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল আজিম, সহকারী অধ্যাপক ডা. শোয়াইবুল করিম। এক্স অফিশিও হিসাবে আছেন অধ্যাপক ডা. অলক নন্দী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন টিচার্স এসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট ও নিওনেটোলজি বিভাগের অধ্যাপক ডা. ওয়াজির আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার ও প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. . এস. এম. মোস্তাক আহমেদ এবং চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নুরুল হক। নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি ডা. রানা চৌধুরী বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে শিক্ষক নেতৃবৃন্দ কলেজ পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি তিনি আরও আশ্বস্ত করেন যে, শিক্ষকদের যেকোনো ন্যায্য ও যৌক্তিক দাবির ব্যাপারে এই কমিটি সর্বদাই শিক্ষকদের সাথে থাকবে। নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যক্ষ, অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া বলেন, শিক্ষকদেরকে সাথে নিয়ে কলেজের মান উন্নয়ন এবং হাসপাতালের সেবার মান বৃদ্ধির জন্য তিনি সর্বদা কাজ করে যাবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাকওয়া ও চরিত্র ইসলামী আন্দোলনের কর্মীদের আসল পুঁজি
পরবর্তী নিবন্ধদেশপ্রেম জামাল নজরুল ইসলামের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল