টানা ছয় ম্যাচ গোল হজম না করার বিশ্ব রেকর্ড স্পেনের

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

ইতিহাসের প্রথম দল হিসেবে ফিফা বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল হজম না করে বিশ্ব রেকর্ড গড়লো স্পেন। ২০২২ বিশ্বকাপে ১টি এবং ২০২৬ বিশ্বকাপে ৫ ম্যাচে কোন গোল খায়নি তারা (টাইব্রেকার বাদে)। এক বিশ্বকাপের প্রথম পাঁচ ম্যাচে কোনো গোল হজম না করার ক্ষেত্রে ১৯৯০ সালের ইতালির পাশে নাম লেখাল স্পেন। ২০০৬ সালে রাউন্ড অফ ১৬এ ফ্রান্সের কাছে হারের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে নির্ধারিত সময়ে কোনো ম্যাচ হারেনি স্পেন। পেনাল্টিতে গড়ানো ম্যাচগুলো আনুষ্ঠানিকভাবে ড্র হিসেবে বিবেচিত হয়। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বর্তমানে টানা ৩৫ ম্যাচ অপরাজিত আছে স্পেন। ২৬ জয়ের সাথে ৯টি ম্যাচ ড্র করেছে তারা। এটি স্পেনের ইতিহাসে দীর্ঘ সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড। ২০২২ বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত বিশ্বকাপে টানা ৬০৯ মিনিট কোনো গোল হজম করেননি স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। ২০২৬ বিশ্বকাপে একমাত্র গোলরক্ষক হিসেবে সিমোনের ‘সেভ রেট’ বা গোল ঠেকানোর হার শতভাগ সফল। গোলের উদ্দেশ্যে নেওয়া ৬টি শটের সবকটিই প্রতিহত করেছেন তিনি। বিশ্বকাপের এক আসরে অন্তত ৫শ মিনিট খেলা গোলরক্ষকদের মধ্যে গত ৬০ বছরের ইতিহাসে গোল হজম না করার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক ‘সেভ’ করার রেকর্ডের মালিক এখন সিমোন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে লাল কার্ড বিতর্কে ব্যাখ্যা ফিফা সভাপতির
পরবর্তী নিবন্ধবিদায়ের রাতে লজ্জার রেকর্ড রোনালদোর