ভালইতো উঠেছে রোদ
শুকানো গেলো না বোধ!
বোধ এখন বড়ই নেতানো
সবাই সেজেছি সুবোধ।
অবোধ–সুবোধ মিলে
কত কি যে কথা বলে
প্রতিবাদে এতো কী কাজ!
লুটেরার বিস্তৃত অঞ্চল
বিকৃত মনে ইতিহাস বদল
গায়ে তার সাদা মখমল।
কলঙ্ক জাতির ভালে
মুখোশ তার সাদা মখমল
হরি লুটে হরি কথা বলে।
এমন মাহেন্দ্রক্ষণে দিবাকরে কহে
এমন মাহেন্দ্রক্ষণে দিবাকরে কয়
নেতানো বোধে তাপ দাও খেদে
উল্লাসে জাগাও আনন্দ আলয়।
বেঁচে মরো মরে বাঁচো
বাঁচাও নিজ আলয়!
ঝলমলে রোদে শুকায়ে বোধ
জাগ্রত হোক নির্বোধ অবোধ
ভালোইত উঠেছে ঝলমলে রোদ।








