জেলা পরিষদের ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ পটিয়া ডাকবাংলোর পুকুর পাড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিছ উদ্দীন ভূঞা এবং মোহাম্মদ মিজানুর রহমান।

জ্যোতি ফোরাম : ফটিকছড়ি প্রতিনিধি জানান, পরিবেশগত দায়বদ্ধতার অংশ হিসেবে মাইজভাণ্ডারী আদর্শবাহী ছাত্র ও যুব সংগঠন জ্যোতি ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গতকাল শনিবার উপজেলা পরিষদের শহীদ শফিকুন নুর মওলা বীর প্রতীক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির বিএনপি নেতা সরোয়ার আলমগীর।

কর্মসূচির উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন চবি সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন চৌধুরী এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হানিফ মিয়া।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকায় ১৫/২০ ঘন্টা লোডশেডিং প্রতিবাদে মানববন্ধন
পরবর্তী নিবন্ধনবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই