জমিদার বজলুল করিম চৌধুরীর পুত্র আরিফ উল করিম চৌধুরীর ইন্তেকাল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১১ নভেম্বর, ২০২৪ at ৫:৩২ পূর্বাহ্ণ

আনোয়ারার তৈলারদ্বীপের জমিদার মরহুম বজলুল করিম চৌধুরীর সেজ পুত্র আরিফ উল করিম চৌধুরী গতকাল রোববার সকাল সোয়া ৬ টা নাগাদ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গতকাল বাদ আছর আনোয়ারার তৈলারদ্বীপ গ্রামে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মরহুম আরিফ উল করিম চৌধুরী লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর কামরুন মালেক ও লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন সভাপতি নিশাত ইমরানের সেজ ভাই এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের শ্যালক। মৃত্যুকালে তিনি ভাই–বোন, সন্তান–সন্ততি, ভাগিনা–ভাগ্নিসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সিনিয়র সহ–সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের সহধর্মিনী, পিডিজি কামরুন মালেকের সেজ ভাই আরিফ উল করিম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের সহ–সভাপতি শামসুল আলম শামীম, সাধারণ সম্পাদক নজমুল হক চৌধুরী, কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী, সহ–সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আশেকে এলাহী। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসাধনপুরের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমহাসড়ক অবরোধ করে জনভোগান্তি কারও কাম্য নয় : জেলা প্রশাসক