নগর ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা গত ১৫ সেপ্টেম্বর চকবাজারস্থ এনসিপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এনসিপির চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ১১ দলীয় ঐক্যের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
সভায় পূর্বঘোষিত ৬ দফা দাবির সঙ্গে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধের দাবি যুক্ত করে মোট ৭ দফা দাবি নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে ১১ দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সভায় বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস নগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নগর নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা জিয়াউল হোসাইন, নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর জাগপা সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, নগর এলডিপি সেক্রেটারি আবু সাঈদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন নগর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, নগর লেবার পার্টির সেক্রেটারি মুহাম্মদ আফসার উদ্দিন, নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, নায়েবে আমির মাওলানা হাফেজ মুমিনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস নগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, নগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনউদ্দীন, এনসিপির জাফর আহমদ চৌধুরী, নেজামে ইসলাম পার্টির মাওলানা নুর মোহাম্মদ কিবরিয়া, এনসিপির জোবাইর হোসাইন, এবি পার্টির জাবেদ হাসান, গণতান্ত্রিক যুবদলের মুহাম্মদ মারুফ, এনসিপির এহসানুল হক, বদিউল আলম, শাহেদ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













