ছেলের ওয়েব সিরিজে শাহরুখ, আছেন রণবীর সিংও

| রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

ব্যবসার জগতে পা রাখা শাহরুখপুত্র আরিয়ান খান যে নির্মাণেও আছেন সে খবর পুরনো। নতুন খবর হল পুত্রের ‘অ্যাকশন’ নির্দেশনায় লাইট–ক্যামেরার সামনে দাঁড়াবেন শাহরুখ খান, সঙ্গে থাকছেন বলিউডের আরেক অভিনেতা রণবীর সিং। ওয়েব সিরিজ ‘স্টারডম’ দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলছেন আরিয়ান। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্টারডম সাজানো হয়েছে মোট ছয় পর্বে। মূলত চলচ্চিত্র শিল্পের পটভূমিতেই নির্মিত হচ্ছে সিরিজটি, যেখানে বলিউড তারকাদের জীবনে খ্যাতির ভাল–মন্দ দিক উঠে আসবে। খবর বিডিনিউজের।

চিত্রনাট্যকার বিলালের সঙ্গে যৌথভাবে সিরিজের গল্প লিখেছেন আরিয়ান। আরিয়ান তার বাবার জন্য স্টারডম–এ ক্যামিও চরিত্র রেখেছেন। আর রণবীরকে ছোট একটি চরিত্রে পাওয়া গেলেও গল্পের আরোহনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ওই সিরিজে মুখ্য ভূমিকাটি করছেন অভিনেতা রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুর। গত বছর ডিসেম্বরে সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন আরিয়ান। ছবি পোস্ট করে আরিয়ান জানান, চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। এ বার শুধু ‘অ্যাকশন’ বলার অপেক্ষা।

পূর্ববর্তী নিবন্ধচর্যাপদের গান নিয়ে ওপার বাংলায় উচ্চারক
পরবর্তী নিবন্ধরাউজানে নোয়াপাড়া আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন