ছারছীনা দরবার শরীফের ত্রাণ বিতরণ

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

ছারছীনা দরবারের উদ্যোগে গত ২৭ জুলাই বাঁশখালী ও পেকুয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে। মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইনেরর নির্দেশনায় দরবার পরিচালিত হেমায়েতে ইসলাম মিশন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ড. হাফেজ মো. রুহুল আমিন, হাফেজ মো. বোরহান উদ্দীন ছালেহী, মির্জা মো. ইয়াসিন রহমান জাবীহুল্লাহ, হাজী মো. খোরশেদ আলম, মো. আবদুর রহমান, মো. সাইফুদ্দীন খন্দকার, আব্দুল মান্নান হাওলাদার, নজরুল ইসলাম, নেছার উদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন হোসাইন, মো. আজিজুল হক কিবরিয়া, মো. রেজাউল করিম চৌধুরী, আজগর, মহিউদ্দিন মুকুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি রোটারি ক্লাবের সভা
পরবর্তী নিবন্ধলেডিস ক্লাবে রবীন্দ্র স্মরণ ও শ্রাবণ সাহিত্য সভা