চট্টগ্রাম লেডিস ক্লাব আয়োজিত রবীন্দ্র স্মরণ ও শ্রাবণ সাহিত্য সভায় আলোচকরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের অমর কবি। ২২শে শ্রাবণ তিনি শারীরিকভাবে আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তাঁর রেখে যাওয়া অবিনাশী সাহিত্যকর্ম আমাদেরকে প্রতিনিয়ত আলোকিত করছে। পথপ্রদর্শক হিসেবে বাঙালি জাতিকে বিশ্ব দরবারে অনন্য মর্যাদায় এগিয়ে দিচ্ছে। তিনি বাঙালি জাতির অনন্য বাতিঘর, চেতনার সূর্য। নতুন প্রজন্মের কাছে তাঁকে এবং তাঁর সাহিত্যকর্ম বিশদভাবে তুলে ধরতে হবে, যাতে আজকের সন্তানরা নিজেদের বিশ্ববলয়ে যোগ্য করে তুলতে অনুপ্রাণিত হয়। গতকাল বুধবার লেডিস ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ–সভানেত্রী সাবিহা মুসা। আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদিকা বোরহানা কবির ও সদস্য মর্জিনা আখতার। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ক্লাবের সহ–সাংগঠনিক সম্পাদিকা রুহী মোস্তফা, সদস্যা সকিনা বেগম চৌধুরী, রোকেয়া আহমেদ, নাজমা সাইদা বেগম, মাইনু নিজাম প্রমুখ। কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ক্লাবের সহ–কোষাধ্যক্ষা ডা. হাফসা সালেহ, সহ–সাংগঠনিক সম্পাদিকা শামীম আরা, সদস্য রিজিয়া আকবর খোন্দকার, হাজেরা আলম মুন্নী, রোকেয়া জামান, লায়লা ইব্রাহিম বানু, লায়লা বেগম, নাছিমা শওকত, অধ্যাপক আলেয়া চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।








