ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে মহানগর ছাত্রদলের বিক্ষোভ

| বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৭:৪৬ পূর্বাহ্ণ

সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে ও দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর। নগরীর ওয়াসার মোড় এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল–উত্তর সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন, এম এ হাসান বাপ্পা, সদস্য কামরুল হাসান আকাশ, ডি এই শিশির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যৌক্তিক দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের রাজাকার উপাধি দিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অপমানিত করেছেন এ অবৈধ সরকারের প্রধানমন্ত্রী। এহেন ধৃষ্টতার জবাব ছাত্রজনতা অবশ্যই দেবে ইনশাআল্লাহ। ছাত্রলীগ ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে সাধারণ শিক্ষার্থীদের পাশে ছাত্রদল সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ অস্ত্র কিনে বাড়ি ফেরার পথে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধডিস্ট্রিক্ট গভর্নর কোহিনূর কামালকে লায়ন্স জেলার সংবর্ধনা