চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘হ্যান্ডস অন ট্রেইনিং অন টিচিংলার্নিং এন্ড এসেসমেন্ট ’ শীর্ষক প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। প্রশিক্ষণে কীনোট স্পীকার ছিলেন অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মেকাট্রনিক্স ইজ্ঞিনিয়ারিং অনুষদের মেকানিক্যাল বিভাগের সিনিয়র লেকচারার ড. ইফতেখার খান। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। আইকিউএসির সেকশন অফিসার মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।













