চুয়েট এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের সাধারণ সভা

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি এম সাদিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সাবেক সভাপতি আসহাব লাবিব। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী নাসিল ইহাম ও নুসাইবা হাবিব।

এছাড়া অনুষ্ঠানে চ্যাপ্টারের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ২০২৬২৭ ঘোষণা করা হয়েছে। উক্ত সাধারণ সভায় নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী সানাউল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের নাফিস হাসান নাফি। ২০২৫২৬ কার্যকরী কমিটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সাবেক সাধারণ সম্পাদক কাজী রামিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় চাল ও বৃক্ষরোপণ করল এ জে খান ফাউন্ডেশন
পরবর্তী নিবন্ধআমির ভান্ডার দরবারে কারবালা মাহফিলের সমাপনী