চিটাগাং ক্লাব লিমিটেড (সিসিএল) আয়োজিত কন্টিনেন্টাল চেয়ারম্যান‘স কাপ স্নুকার চ্যাম্পিয়নশিপ গত ২২ অক্টোবর সন্ধ্যা থেকে শুরু হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের স্পন্সর কন্টিনেন্টাল গ্রুপের এমডি আহসান ইকবাল চৌধুরী (আবির)। চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ মো. কামরুজ্জামান লিটন। অনুষ্ঠানে সিসিএল জেনারেল কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ এবং জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাসেম (নান্নু),ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ দিলু, মোহাম্মদ সরওয়ার হাসান টিটু, মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান এবং স্নুকার কনভেনর ফাহাদ বিন ফারুক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নাফি বিন রিয়াজ।











