চার শিল্পী নতুন আয়োজনে গাইলেন রেনেসাঁর ‘আজ যে শিশু’

| সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

তিন দশক পর নতুন সংগীতায়োজনে প্রকাশ হল রেনেসাঁ ব্যান্ডের দর্শকপ্রিয় গান ‘আজ যে শিশু’। যেখানে গানের মূল গায়ক পিলু খানের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আরও তিন শিল্পী। খবর বিডিনিউজের। তারা হলেননকীব খান, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা ও পিলু খানের সুরা করা গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন পার্থ বড়ুয়া। গত ২৯ জুন থেকে পার্থ বড়ুয়া ও সোলসের ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে ‘আজ যে শিশু’। গানটি নিয়ে নকীব খান গ্লিটজকে বলেন, কালজয়ী গানের রিমেক নতুন নয়। গায়কের ভাষ্য, ‘আজ যে শিশু’ তিন দশক আগের সৃষ্টি হলেও এই গান আজও প্রাসঙ্গিক। রিমেকের আয়োজনে অংশ নিয়ে বাপ্পা মজুমদার বলেন, কিছু গানের আবেদন থেকে যায় চিরকাল। তাই নকীব খান, পার্থ বড়ুয়া ও পিলু খানের সঙ্গে গানটি নতুন করে গাওয়ার প্রস্তাব নিয়ে দ্বিতীয়বার ভাবিনি। রেনেসাঁ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম তৃতীয় বিশ্বের জন্য ‘আজ যে শিশু’ গানটি রেকর্ড করা হয়েছিল। অ্যালবামটি প্রকাশ পায় ১৯৯৩ সালে। তবে অ্যালবাম প্রকাশের অনেক আগে গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী গানটি লিখেছিলেন। সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শাহবাজ খান পিলু, যাকে সবাই পিলু খান নামে চেনেন।

পূর্ববর্তী নিবন্ধটেস্টের ব্যর্থতা ওয়ানডেতে ভুলতে চায় টাইগাররা
পরবর্তী নিবন্ধগৌরীর সঙ্গে ঘর বাঁধলেন আমির খান