চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’–এর ২০২৬–২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান সমপ্রতি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন হয়েছে। গত শনিবার মাহবুবুর রহমান সাগর পবিত্র কোরআন তেলাওয়াত, রুপনা দাশ গীতা পাঠ ও সংগঠনের শিল্পীদের পরিবেশিত মনোরম সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি নবনির্বাচিত পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম, শেখ ডা. ফজলে রাব্বি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের সহ–সভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী এবং বিশিষ্ট যন্ত্রী ও ‘স্পাইডার’–এর প্রতিষ্ঠাতা জেকব ডায়াস। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মাহবুবুর রহমান সাগর ও আনোয়ার হায়দার রাজিন।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্বপ্রাপ্তরা হলেন–সভাপতি জামাল আহমেদ, সহ–সভাপতি তাহের মিয়া, এম.এ. মুছা বাবলু, দোস্ত মোহাম্মদ, আশরাফ উদ্দিন মাহমুদ ও মোঃ ইলিয়াছ ইলু, সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল, সহ–সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, আনোয়ার হায়দার রাজিন, রেজাউল করিম মানিক ও সহিদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম, হাছান ওসমান গনি লিটন, মুহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ইরফান চৌধুরী, মোঃ মাহবুবুর রহমান সাগর, ওমর আলী রনি, আফরোজা সুলতানা শিউলি, নাদিরা সুলতানা হেলেন, মিজানুর রহমান সোহেল, মো: আশিকুল আলম আশিক, মোঃ আকতার হোসেন, রায়হানুল ইসলাম চৌধুরী, মিজানুর রহমান মিজান ও হাজী মোহাম্মদ ইসমাইল। প্রেস বিজ্ঞপ্তি।












