চাক্তাই খাতুনগঞ্জে ৩০ দোকান উচ্ছেদ করল চসিক

সড়ক-ফুটপাত দখল

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

নগরের চাক্তাই খাতুনগঞ্জ এলাকার সড়ক ও ফুটপাতে গড়ে উঠা অবৈধ ৩০টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশেনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ আজাদীকে জানান, অভিযানে চাক্তাই খাতুনগঞ্জ এলাকায় প্রথম ব্রিজের দক্ষিণ পাশ থেকে ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ব্রিজের উত্তর পশ্চিম কর্নারের দিদার স্টোর মালিক দিদারকে অবৈধভাবে বসানো টং দোকান আজ বুধবার বিকেল ৫টার মধ্যে অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া অভিযানে ব্রিজ সংলগ্ন পূর্ব এবং পশ্চিম পাশে দোকান মালিকদের আজ বুধবার দুপুর ১২টার মধ্যে জায়গা ও দোকানের মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্রাদি নিয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেটের দপ্তরে উপস্থিত হওয়ার জন্য বলা হয়।

পূর্ববর্তী নিবন্ধসেপ্টেম্বর-অক্টোবরে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন : সংসদে ফখরুল
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত প্রধানমন্ত্রীর