চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টাররোলের কর্মচারীদের স্মারকলিপি

| মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:০৯ পূর্বাহ্ণ

সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিনের দক্ষ দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোলের কর্মচারীদের বিনা কারণে চাকরিচ্যুত এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় স্থানান্তরের প্রতিবাদে ও দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা২০২৫ বাতিলসহ বয়স শিথিল করে স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণের দাবিতে গত ২৬ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী সমিতি চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন। শেষে নেতৃবৃন্দ তাদের দাবি বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোহাম্মদ বোরহান উদ্দিন, যুগ্ম আহবায়ক কাজী সিরাজুল ইসলাম, বিভাগীয় কমিটির আহবায়ক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক শরীফুল আলম জনি, সদস্য ইউসুফ সরকার, সুমন কুমার মল্লিক, মোহাম্মদ আলী, তন্ময় সাহা, জহিরুল ইসলাম, শহীদুল ইসলাম, মো. আজাদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধশহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ