চট্টগ্রাম নগরীর চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে চাঁদাবাজি, টোকেন বাণিজ্য ও মাদক বন্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি কামাল বাজার কবির টাওয়ারের সামনে থেকে বিকেল ৩ টায় শুরু হয়ে ৪ টায় কাপ্তাই রাস্তার মাথা মেসকা চৌধুরী এলাকায় ঘাটায় এসে সমাপ্ত হয়। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নয়ন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোরশেদ, মোঃ জুনায়েদ, মোঃ রুবেল, মোঃ জসিম উদ্দিন, ওসমান, মোঃ মুছা, মোঃ হারুন ও মোঃ মুবারক হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












