চসিক-বিদ্যানন্দের ভাগাভাগির ঈদ উৎসব

| সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:১৮ পূর্বাহ্ণ

চসিক ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে পথশিশু ও ছিন্নমুল বস্তিবাসীদের জন্য দিনব্যাপী হৃদয়ছোঁয়া ‘ঈদ আনন্দ আয়োজন’। হাজারো শিশুর মুখে হাসি ফোটাতে ছিল নানা রাইডস, আনলিমিটেড আপ্যায়ন, আর দিনশেষে মন ছুঁয়ে যাওয়া গানের আয়োজন যেখানে আনন্দ আর ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য উৎসব।

এই মানবিক উদ্যোগের উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন,‘কাউকে পেছনে ফেলে নয়’এই প্রত্যয়ে আমরা বিশ্বাস করি, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে পড়ে। তাই এই ভালোবাসার গল্প, এই মানবতার উৎসব সবাইকে প্রতিবেশীর পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। অনুষ্ঠানে শতাধিক শিশুদের মাঝে মেয়র সালামি প্রদান করেন এবং এতিম শিশুদের সাথে খাবার গ্রহণ করেন।বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, প্রতি বছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সমপ্রীতি ও ত্যাগের বারতা নিয়ে। ঈদ আসলেই ধনীগরীবের বৈষম্য প্রকাশিত হয়ে পড়ে আমাদের সমাজে। পরিবারের সদস্যদের মুখের অন্ন জোগাতেই যারা হিমশিম খাচ্ছেন ঈদ আসলে তাদের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। তাদের সেই সামাজিক সম্মান ও আত্মমর্যাদা নিশ্চিত করতেই আজকের এই আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রচারণা সত্ত্বেও হালদায় কোরবানির বর্জ্য
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের পথে আর্জেন্টিনা দলের প্রথম বহর