নগরীতে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ এর ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ১–০ গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি (সাদা) দলকে হারিয়ে শুভসূচনা করে। খেলার প্রথমার্ধে বিজয়ী সিটি কর্পোরেশন আক্রমন করে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয়। তাদের দুটি প্রচেষ্টা গোলবারে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে বন্দর সাদা দলও চড়াও হয়ে খেলে। তবে তা থেকে কোন গোল আদায় করতে পারেনি। খেলার ১৯ মিনিটে পেনান্টি থেকে সিটি কর্পোরেশন একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন নুরুজ্জামান সায়েম। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্করের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আহবায়ক আবুল হাসেম বক্করের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। বিপ্লব পার্থের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি মাহাবুবুর রহমান, আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আবু আহামেদ হাসনাত, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন, ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান মাহাবুব, মোহাম্মদ আখতারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, মোহাম্মদ আখতার মিয়া, সুলতান মাহামুদ খান শাহীন, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু, সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, আবু বক্কর ছিদ্দিক, এস এম ইকবাল মোরশেদ, সদস্য লিটন বড়ুয়া, আবু সৈয়দ মাহামুদ, নাজিমুদ্দিন নাজু, মোহাম্মদ জহির উদ্দিন, আবদুল হান্নান মিরন, মো. মোশাররফ হোসেন লিটন, নূর জাহেদ বাবলু,আনোয়ারুল, আবেদিন মুন্না,ইউনুস মিয়া জুয়েল আনো, মহসীন আলী বাদশা, বিভাষ বড়ুয়া, কৃষ্ণ কমল দে, সিজেকেএস কাউন্সিলর আলী আহসান রাজু, রায়হান উদ্দীন রুবেল, মুসা বাবলু, সাইফুল আলম খান, আাজাদুর রহমান আজাদ, সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ। আজ রোববার বিকাল ৩টায় দিনের একমাত্র খেলায় কল্লোল সংঘ গ্রীন এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।











