চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবে আর এন বি শিপিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৩১ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় অনুষ্ঠেয় ফাইনাল খেলায় অংশ নেবে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে ফাইনালিষ্ট দুই দলের অধিনায়ক ও কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রফি উম্মোচনের আয়োজন করা হয়। চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে ট্রফি উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আয়োজক আবুল হাশেম বক্কর। এসময় ফাইনালের দুই দল আলোর ঠিকানা ও গোসলডাঙ্গা যুবক গোষ্ঠীর অধিনায়ক যথাক্রমে আরিফুল ইসলাম অনি ও মো. রফিকুল ইসলাম নাঈম ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আখতারুজ্জান, সিরাজুল আলম, হারুনুর রশীদ, প্রবীন কুমার ঘোষ, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, যোগ হবে : আলী আহসান রাজু, ফারুক আহমেদ, গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর কর্মকর্তা রায়হান উদ্দীন রুবেল, লুৎফুর রহমান সোহেল, মোশারফ হোসেন লিটন,আলোর ঠিকানার কোচ হোসেন মেহেদী প্রমুখ। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডা. শাহাদাত হোসেন।












