চবিতে ১৫ ফুটের অজগর উদ্ধার

চবি প্রতিনিধি | শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করে গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রিএসএ) সাপটি উদ্ধার করে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব প্রথমে সাপটি দেখতে পান। পরে তিনি থ্রিএসএকে খবর দিলে সংগঠনটির সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া বার্মিজ অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি।

থ্রিএসএর সদস্য মোহাম্মদ ইমরান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে নিরাপদে গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে। তার ভাষ্য, খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ বিভিন্ন কারণে এ ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধী নিজের ভাই হলেও ছাড় দেওয়া হবে না
পরবর্তী নিবন্ধমৃত্যুবরণকারী ১২ শ্রমিকের পরিবারের মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ