চবি আরবি বিভাগের অধ্যাপক রফিকুল আলমের ইন্তেকাল

| মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এসএম রফিকুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে সন্তান রেখে যান। চবি আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। অধ্যাপক ড. এস এম রফিকুল আলম বাঁশখালীর শীলকূপ গ্রামের মরহুম মকবুল আহমদ ও জান্নাত খাতুনের সন্তান। ১৯৯৭ সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ড. এস এম রফিকুল আলমের ইন্তেকালে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর স্মরণসভা
পরবর্তী নিবন্ধপবিত্র দরসুল হাদীস মাহফিল প্রস্তুতি কমিটির সভা