বাংলাদেশে নির্মিত বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের গ্যালারি হলে অনুষ্ঠিত হবে। চন্দ্রপ্রভার গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শ্যামল চৌধুরী। প্রিমিয়ার শো’তে তিনটি শো অনুষ্ঠিত হবে। প্রথম শো বিকেল ৪.৩০টা, দ্বিতীয় শো বিকেল ৫.৪৫টা এবং তৃতীয় শো সন্ধ্যা ৭টায়। কাছেদূরে এন্টারটেইনমেন্ট প্রযোজিত টেলিফিল্ম চন্দ্রপ্রভা’য় গৌতম বুদ্ধের জীবনের কিছু অংশ ও বর্তমান পারিবারিক–সামাজিক প্রেক্ষাপটে বুদ্ধের দর্শন কতোটা প্রাসঙ্গিক তা তুলে ধরা হয়েছে। টেলিফিল্মটির প্রযোজক সোহেল বড়ুয়া ও রুবেল বড়ুয়া এবং সহ–প্রযোজক আকাশ বড়ুয়া। আবহ সঙ্গীত করেছেন বিপ্লব বড়ুয়া, চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় চিন্ময় চৌধুরী তাপস এবং রঙ বিন্যাস, সম্পাদনায় প্রামাণ্য সুমন। সার্বিক তত্ত্বাবধানে স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, সহকারী পরিচালক বড়ুয়া সীমান্ত, কস্টিউম ডিজাইনার হেমা বড়ুয়া, রূপসজ্জায় বীণা দাশগুপ্তা ও চিত্রগ্রহণ সহকারি ছিলেন নোমান বিন আলম। কারিগরি সহযোগিতায় সাউথ উইন্ডো ও থ্রিডি হাউস। প্রেস বিজ্ঞপ্তি।












