আজ ২৭তম রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:১৭ পূর্বাহ্ণ

২৭তম রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ মঙ্গলবার বিকাল ৩টায় সাফা আর্কেড কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও প্রধান বিচারক থাকবেন চবি চারুকলার সহযোগী অধ্যাপক হায়দারী আন্দালুসিয়া। অনুষ্ঠানস্থলে একইদিন সকাল ১০টা হতে ২টা পর্যন্ত (বিনামূল্যে) রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। প্রতিযোগিতাটি ৩টি বিভাগে অনুষ্ঠিত হবে। ক বিভাগেনার্সারি থেকে ২য় শ্রেণী, খ বিভাগে৩য় শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী, গ বিভাগে৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে। বিজয়ীদের নগদ অর্থ পুরস্কার, ক্রেস্টও প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রপ্রভার প্রিমিয়ার শো ৩১ জুলাই
পরবর্তী নিবন্ধজাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ