গাউসিয়া কমিটি দক্ষিণ জেলার প্রস্তুতি সভা চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সরকারি কলেজ মাঠে আগামী ৯ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিতব্য “রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স” সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত শুক্রবার হাশিমপুুর মকবুলিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভার আয়োজনে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ মক্কা শাখার সার্বিক সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে ছদারত করবেন–পীরে বাঙ্গাল আওলাদে রাসুল (দ🙂 আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ)। মেহমানে আ’লা থাকবেন–ছাহেবজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ (মা:জি:আ)। মেহমানে খুসিসি থাকবেন–ছাহেবজাদা আল্লামা সৈয়দ আকিব আহমদ শাহ (মা:জি:আ)। কনফারেন্স সফলকল্পে মুহাম্মদ মোজাম্মেল হককে আহবায়ক, মুহাম্মদ আবুল মনসুর, মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, মুহাম্মদ হারুনুর রশিদ, সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ সমরকন্দীকে যুগ্ম আহবায়ক, মুহাম্মদ নজরুল ইসলামকে সদস্য সচিব, মুহাম্মদ মোরশেদুল আলমকে যুগ্ম–সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
মুহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে মুহাম্মদ মোরশেদুল আলম ও মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরীর (শুভ) যৌথ পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন–মোহাম্মদ মোজাম্মেল হক, সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, মুহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, মুহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, মাওলানা মুহাম্মদ ওবায়দুল হক হক্কানি, হাজী মোহাম্মদ জাফর, মোজাফফর আহমদ, এম. মাহবুবুল আলম এম.কম, অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, ডা: আবু ছৈয়দ, শরফুদ্দীন চৌধুরী কাজল, নাজিম উদ্দীন চৌধুরী, আমীর হোসেন, মাওলানা আবদুল গফুর খান, মাওলানা মোরশেদুল হক, মাওলানা ইসহাক কাদেরী, মামুনুর রশীদ, আলমগীর ইসলাম বঈদী, মাওলানা আবুল কাশেম আনছারী, মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম, মোজাম্মেল হক তালুকদার, মাওলানা সিরাজ উদ্দিন তৈয়বী, মুহাম্মদ মহরম আলী, অ্যাডভোকেট মোজাম্মেল হক ফারুকী, মুহাম্মদ সরোয়ার উদ্দীন, মুহাম্মদ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জিএম শাহাদত হোসাইন মানিক, মাওলানা মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী, আবদুন নুর, শহিদুল আলম, জোবাইর, জাফর আহমদ কোম্পানি, আবদুল মজিদ, গাউসিয়া কমিটি চন্দনাইশ পৌরসভার সাধারণ সম্পাদক শফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল আলম, দোহাজারী পৌরসভার সভাপতি জাফর আহমদ খান, সাধারণ সম্পাদক তৌহিদুল মোস্তফাসহ বিভিন্ন উপজেলা, পৌরসভার নেত্ববৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












