চট্টলা রানার্সের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আজ

| শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:২৮ পূর্বাহ্ণ

চট্টলা রানার্স আয়োজিত জনপ্রিয় ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আজ ৫ জুন, শুক্রবার ৫ম বারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশসহ ১২টি দেশের প্রায় ১১০০ দৌড়বিদ ‘স্যাম বন্ডসিআর টেনকে ২০২৬’ নামের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন। নগরীর ঐতিহ্যবাহী সিআরবি এলাকার শিরীষতলায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। সিআরবি থেকে শুরু হয়ে টাইগারপাস, লালখানবাজার ঘুরে প্রতিযোগিরা আবার সিআরবিতে ফিরবেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধশহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু
পরবর্তী নিবন্ধপ্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে আইসিসির বক্তব্য