চট্টগ্রামে আরো ৫৮ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ৫৮ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই নগরীর বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৭ হাজার ৪৬৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ১৮৮ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৭৬ জন। অন্যদিকে এখন পর্যন্ত ৭৪৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত মোট ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। অন্যদিকে গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৯৬০ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধশর্ট টার্ম ফেলোশিপ শেষ করলেন কেনিয়ার চিকিৎসক ডা. অস্টিন