চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালে ‘ফেকোইমালসিফিকেশন এন্ড স্কুইন্ট সার্জারি’ বিষয়ে শর্ট টার্ম ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন কেনিয়ার কাকামেগা কান্ট্রি জেনারেল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. অস্টিন শিরুলি আজেভি।
এ উপলক্ষে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সিএলএফ কমপ্লেঙের লায়ন ইঞ্জি. এম. আই. খান ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম এ মালেক। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ভাইস–চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারি লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ আলতাফ উদ্দিন খান, উপ–পরিচালক (প্রশাসন) ডা. শাবানা সুলতানা, সিনিয়র কনসালটেন্ট ডা. মোছাম্মৎ আফরোজা আক্তার, সহকারী অধ্যাপক ডা. শেখ মোহাম্মদ মুরাদ, সহকারী পরিচালক মোছা. ইনসাফি হান্না, ব্যবস্থাপক (স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড অপারেশন্স) রুবি পিনেরো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. অনিন্দিতা চৌধুরী। অনুষ্ঠানে হাসপাতালের সকল চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।









