চট্টগ্রামে আরো ২৪ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৮:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এর মধ্যে একজন পুরুষ ও দুইজন মহিলা। এছাড়া চলতি মাসে গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২০২ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৪ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩ জন, সিএমএইচে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬ জন।

এর আগে গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হন ৫৩৬ জন, মৃত্যু হয় দুজনের। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ২২ জন এবং মৃত্যু হয় ১ জনের। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬৮ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৫৮৬ জন পুরুষ, ২৬৯ জন মহিলা এবং ১৮১ জন শিশু।

উল্লেখ্য, ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন, মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন, মারা যান ১০৭ জন। ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধকীসের হাসিনা, কোথায় হাসিনা
পরবর্তী নিবন্ধ‘শর্তসাপেক্ষে’ দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান সাকিব