চট্টগ্রামে আরো দু্‌ই শিশুর মৃত্যু

হামের উপসর্গ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে গতকাল সোমবার আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উপসর্গে মুত্যু হয়েছে ৪৬ জনের। হামের উপসর্গ নিয়ে গতকাল আরো ৭৯ জন শিশু সরকারি–বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রয়েছে নগরীর ৭৫ জন এবং উপজেলার ৪ জন। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১০ হাজার ৭৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ হাজার ৩৯২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৭৪ জন। এছাড়া এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৮৩৭ জনের। অন্যদিকে নিশ্চিত হামে মারা গেছে তিনজন। গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৬৫৩ শিশুর।

পূর্ববর্তী নিবন্ধচুরির অভিযোগে মারধর, মৃত্যুর পর লাশ ফেলে দেয় জঙ্গলে
পরবর্তী নিবন্ধপটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু