চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মালয়েশিয়া হেলথকেয়ার উইক বাংলাদেশ

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

মালয়েশিয়া ও বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতের সাথে সম্পর্ক সমপ্রসারণের অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মালয়েশিয়া হেলথকেয়ার উইক বাংলাদেশ। গতকাল রবিবার নগরীর ফয়েজ লেকের দি গ্যালেরিয়ায় অনুষ্ঠিত প্রোগ্রামে যোগদান করেন বাংলাদেশ মালয়েশিয়া কনসাল জেনারেল আক্তার পারভেজ। এই আয়োজনের মাধ্যমে মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল এবং অংশগ্রহণকারী মালয়েশিয়া স্বাস্থ্যসেবা প্রদানকারীরা মালয়েশিয়া চিকিৎসা খাতে সক্ষমতা তুলে ধরেন। একই সাথে স্থানীয় গণমাধ্যম ও স্বাস্থ্যসেবা অংশীজনদের সাথে সংযোগ স্থাপন করেন এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলো ক্রিস্টাল হেলথ সার্ভিস। প্রোগ্রাম টিতে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের আগত অতিথিরা বক্তব্য রাখেন।

চট্টগ্রামে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল এই প্রথম বিশেষ আয়োজনের মাধ্যমে রোগী সেবার পাশাপাশি পেশাগত সংযোগ, জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের সাথে স্বাস্থ্যসেবা খাতের সম্পর্ক আরো সুদীর্ঘ করার ক্ষেত্রে মালয়েশিয়ার ধারাবাহিক প্রচেষ্টা প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী নিবন্ধহাসপাতালে রাজনৈতিক প্রভাব চলবে না : শামীম