চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

সূত্র জানিয়েছে, গতকাল সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্প সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্য। ঢাকা থেকে এর দূরত্ব ছিল ৪৩৬ কিলোমিটার।

চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাঝারি মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল বেশ দূরে ছিল। তাই ঝাকুনি কম অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই লেকে পানি কমছে, বিদ্যুৎ উৎপাদন নেমেছে ৬০ মেগাওয়াটে
পরবর্তী নিবন্ধজাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ১০ ব্যাংক কর্মকর্তা