চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ক্লাবের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ জুলাই চট্টগ্রাম ক্লাব লিমিটেডের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,এমপি। সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ শাহাবুদ্দিন শামীমকে সভাপতি, মোশাররফ হোসেন দীপ্তি–কে সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত চৌধুরী (পাবলু)-কে কোষাধ্যক্ষ মনোনীত করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। একই সভায় মো. শওকত আজম খাজাকে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












