চট্টগ্রাম ব্যাডমিন্টন একাডেমির গ্রীষ্মকালীন প্রতিযোগিতা সম্পন্ন

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ব্যাডমিন্টন একাডেমি আয়োজিত আন্তঃ ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল শনিবার চট্টগ্রাম রাইফেলস ক্লাবে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার আ্যামেচার ক্যাটাগরির সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন হাসনাত আর রানার আপ হন আনজুমান। আ্যামেচার ডাবলসে চ্যাম্পিয়ন হাসনাতকর্নর জুটি আর রানার আপ সুদিপ্তাইবাদ জুটি। ক্যাটাগরি সি সিঙ্গেলসে চ্যাম্পিয়ন অনুভব আর রানার আপ ওয়াজিদ। ক্যাটাগরি সি ডাবলসে চ্যাম্পিয়ন নয়নিকাঅনুভব জুটি আর রানার আপ বুশরাওয়াজিদ জুটি। ক্যাটাগরি বি ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন মুন্তাকিমরোদেলা জুটি আর রানারআপ হয়েছে জাইনইশা জুটি। ক্যাটাগরি বি লাল দল সিঙ্গেলসে চ্যাম্পিয়ন আকবর আর রানারআপ রাফসান। ক্যাটাগরি বি নীল দল চ্যাম্পিয়ন ইশা আর রানার আপ রোদেলা। সিনিয়র সিঙ্গেলসে চ্যাম্পিয়ন শিহাব আর রানারআপ ওয়াসিফ। সিনিয়র ডাবলসে চ্যাম্পিয়ন শিহাবইফাজ জুটি আর রানারআপ ওয়াসিফসাদিদ জুটি। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া সংগঠক এমদাদুল হক বাদশা। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক নুরুল হক, ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, ক্রীড়া সংগঠক সামির বক্স, প্রসেনজিত দত্ত রাজু, সরওয়ার আলম চৌধুরী মনি, জিয়া হোসেন, মাকসুদুল করিম, অপু চৌধুরী, তৌহিদ হোসেন, আবু নাঈম মাহতাব মোরশেদ, একাডেমির প্রধান কোচ মোস্তফা জাবেদ এবং কোচ টিটু বড়ুয়া। প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহন করেন। পরে অংশগ্রহণকারী সবার হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতি ম্যাচে উত্তরা ক্লাবের বিপক্ষে চিটাগাং ক্লাবের জয়