দলিল লেখক সমিতি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক মতবিনিময় সভা গত ৬ জুন চট্টগ্রাম কোর্ট রোডস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন–চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক এম.মোক্তার আহমেদ, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, জেলা দলিল লেখক সমিতির সভাপতি সামছুল করিম লিটন, সাধারণ সম্পাদক মো. আকবর আলী, কঙবাজার দলিল লেখক সমিতির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মিজান।
সভায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার রেজিষ্ট্রি অফিসে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং পেশাগত ন্যায্যতা ও অধিকার আদায়ে স্ব স্ব জেলা, সদর ও উপজেলা অফিসের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায় বক্তারা দলিল লেখকদের বিদ্যমান সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











