শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নগরের ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে শ্রমজীবীদের মাঝে শরবত ও নাস্তা বিতরণ করেছে জিয়া সংগঠন। সোমবার দুপুরে ব্রীজঘাট থেকে ট্রাকযোগে ফিরিঙ্গি বাজারের বিভিন্ন এলকা ঘুরে এই শরবত বিতরণ কার্যক্রম চালিয়েছে সংগঠনের নেতাকর্মীরা।
এতে ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও জিয়া সংগঠনের উপদেষ্টা লিয়াকত আলী এবং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য, শ্রমিকদলের সাবেক সভাপতি মো. মাসুদ রানার পৃষ্ঠপোষকতায় এতে উপস্থিত ছিলেন জিয়া সংগঠনের সভাপতি এম. এ. সামাদ বাবুল, সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার হোসেন, সহসভাপতি মো. সিরাজ চেয়ারম্যান, শের মোহাং শেরু, মো. আলী আব্বাস, রহমান, মো. মজিব ও আবু আহাম্মদসহ সংগঠনের অনান্য সদস্যরা।
শরবত বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন দেশের আপামর জনসাধারণের নয়নমণি। দেশের যখন দুরবস্থা তখন তিনি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিখাতকে গুরুত্বসহকারে বিবেচনা করে কৃষকের সকল চাহিদা মেটানোর চেষ্টা করেছেন। ফলে দেশে খাদ্য উৎপাদন বেড়েছিল। শ্রমজীবী মানুষের কল্যাণে শ্রমিকবান্ধব পরিবেশ তৈরি করেছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












