১৩ জুনের বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করুন

দক্ষিণ জেলা জামায়াতের সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৩৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আগমী ১৩ জুন লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। জনগণের কল্যাণে চট্টগ্রামের বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করুন।

গতকাল সোমবার লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে উত্তরাঞ্চলের থানা শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম প্রমুখ।

সভাপতির বক্তব্যে দক্ষিল জেলা জামায়াতের আমির বলেন, বিভাগীয় সমাবেশ সফল করার জন্য ইউনিয়ন ও ওয়ার্ডের পাশাপাশি ইউনিট পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে।

লালদীঘি মাঠ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ :

১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গতকাল সোমবার মাঠের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, হামেদ হাসান ইলাহী, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ, মাওলানা মুহাম্মদ ফেরদৌস আহমদ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ সমাবেশের মঞ্চ নির্মাণ, আগত জনসাধারণের বসার ব্যবস্থা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়রের সঙ্গে নবনির্বাচিত বিসিবি পরিচালক সাকিফ সালামের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধফিরিঙ্গী বাজারে খাবার ও শরবত বিতরণ