চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম। তিনি বলেন, নজরুল কবিতা, গান, রচনার মাধ্যমে মানুষের মধ্যে জাগরণ, অনুপ্রেরণা ও উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছেন। তাঁর সব লেখনীতে বাস্তবতা ও সংস্কার ধর্মী দর্শন কাজ করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিবিইউএফটি’র ট্রেজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তী। তিনি বলেন, নজরুলের পুরো জীবনী আমাদের সমাজের প্রতিচ্ছবি। তাঁর জীবনের প্রতিটি বাঁকে রয়েছে আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা। সিবিইউএফটি র এফসিএফটি ফ্যাকাল্টির ডিন ও নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মোরশেদ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা, এফএফএডি ফ্যাকাল্টির ডিন মশিউর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল আলম, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে নজরুল বর্ষ উদযাপনের বিভিন্ন পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। –প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন
পরবর্তী নিবন্ধভূমিধসের ঝুঁকি মোকাবিলায় কার্যক্রম পরবর্তী পর্যালোচনা কর্মশালা