চট্টগ্রাম বন্দরে ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ইনডোরে সিপিএএসএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ৯টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাকর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে শাহেদআজমল জুটি চ্যাম্পিয়ন এবং রাসেলসজল জুটি রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. নাছির আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান প্রকৌশলী মোস্তফা ইকবাল টিপু ও ওয়ার্কশপ ম্যানেজার প্রকৌশলী তাজউদ্দীন আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকারে এ্যারিনা চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে আবদুল নূর চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু