চট্টগ্রাম দরবারের চারদিনব্যাপী ওরছে আকবর আজ শুরু

| শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:৪০ পূর্বাহ্ণ

মওলা নবী হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা (.) এর চারদিনব্যাপী সৌরবার্ষিক ওরছে মওলা নবী আজ ৫ জুন থেকে চট্টগ্রাম দরবার শরীফে মহসমারোহে অনুষ্ঠিত হবে। ওরছের আনুষ্ঠানিকতা শেষ হবে ৮ জুন। ৫ থেকে ৮ জুন পর্যন্ত চারদিনব্যাপী ওরছ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে রয়েছেুওরছের প্রথম দিন ১০ গুণী ব্যক্তিকে রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড প্রধান, মাজারে গিলাফ পরিধান, ওয়াজুনসিহত, জিকিরুআযকার, নিয়াজ কোরবানি, ছামা মাহফিল, তাবারুক বিতরণ। এতে সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়ছেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহুইলচেয়ারে দগ্ধ লাশ, শেষ আলিঙ্গন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ