চট্টগ্রাম দরবার শরীফে আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হবে সুলতানুল আরেফীন হযরত ছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আবদুল মালেক শাহ রাহে ভান্ডারী (ক🙂 এর ৬৫ তম ওরছে হায়াতী। এতে ছদারত করবেন সুলতানুল আরেফীন ক্যাডেট (দাখিল) মাদ্রাসা ও মাদরাসায়ে গাউছিয়া ছালেকিয়ার প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম দরবার সাজ্জাদানশীন হযরত ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.)।
ওরশকে কেন্দ্র করে দরবার শরীফ প্রাঙ্গণে ইতিমধ্যে দেশ–বিদেশের আশেকান ও ভক্তবৃন্দের ঢল নেমেছে। ওরশে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কুরআন তিলাওয়াত, জিকির–আজকার, মিলাদ ও কিয়াম এবং মানবজাতির কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় বিশেষ আখেরি মোনাজাত। দরবারের পক্ষ থেকে এতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।












