চট্টগ্রাম কাস্টমসের নতুন কমিশনার মাহবুবুর রহমান

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ এপ্রিল, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহীর কমিশনার মুহা. মাহবুবুর রহমানকে পদায়ন করা হয়েছে। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এছাড়া একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফি উদ্দিনকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকায়, ওই দপ্তরের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট, ঢাকা২ এর কমিশনার, ওই দপ্তরের বর্তমান কমিশনার (চলতি দায়িত্ব) মো. তাসনিমুর রহমানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট খুলনা এবং ওই দপ্তরের কমিশনার মানস কুমার বর্মনকে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকায় বদলি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ সাইফুদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান