গ্রীষ্মের আবাহন

রাহেলা আক্তার | বুধবার , ৩ জুন, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

বৈশাখ হাসে গাছের শাখায়

জ্যৈষ্ঠ মধুর হয়,

লালহলুদতাভ টসটসে আম

থোকায় থোকায় রয়।

বৈশাখজ্যৈষ্ঠ মধুমাসে

পাখিদের কলকল;

সবুজ মাঠে সোনালি ধান

কৃষাণ বুকে বল।

গ্রীষ্মকালীন ফলের ঘ্রাণে

মৌ মৌ করে দেশ,

ফলের মেলা, ধানের দোলায়

বয় আনন্দের রেশ।

লিচু, কাঁঠাল, তরমুজ আর জাম

রঙিন ফলের হাসি,

মধুমাসের রোদে ভিজে

দেশটা ভালোবাসি।

পূর্ববর্তী নিবন্ধপাখিগুলো
পরবর্তী নিবন্ধপাকা পেঁপে