গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না : নাহিদ

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগছে এই মুহূর্তে। সরকারের অপরিকল্পনা, নজিরবিহীন লুটপাট দুর্নীতি এর জন্য দায়ী। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না, এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। গতকাল শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের।

গণভোটের রায় বাস্তবায়ন, তেলগ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও দখলবাজি এবং বিরোধী দলের ওপর দমনপীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয় বলে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বামীর মারধরের পর গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধনির্বাচনী অঙ্গীকার পূরণে ১০০ ভাগের পথে সরকার : রিজভী