গিন্নির জন্য

মনজুর আলম মঞ্জু | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪২ পূর্বাহ্ণ

দিনের মতো দিন কেটে যায়, কষ্ট বেজায় ভারী,

একটু ভুলে ঠিক হয়ে যায় গিন্নির সাথে আড়ি!

মাছের সাথে পটল আর মাংসে দেন আলু,

লবন কম বলতে গেলেই রাগের ইঞ্জিন চালু!

মুখটি কালো করে গিন্নি ফোঁসফোসানি ছাড়েন,

ছোটখাটো ভুলগুলো সব ধরে ফেলতে পারেন।

সংসারেতে সব কিছুতেই গিন্নির ভারি রোষ,

তুচ্ছ কথায় চোখ রাঙিয়ে করেন যে ফোঁস ফোঁস।

তবুও বলি গিন্নি আমার রত্ন অতি খাঁটি,

দিনশেষে তাঁর যত্ন দিয়েই সাজান পরিপাটি।

আমার প্রতি খেয়াল রাখা, যত্নের নাই ত্রুটি,

হৃদয়জুড়ে আগলে রাখেন, হাসেন কুটিকুটি।

রাগঅনুরাগ থাকবে সাথে, এটাই জীবনসুর,

গিন্নি আমার থাকলে পাশে কষ্ট পালায় দূর।

পূর্ববর্তী নিবন্ধফ্লাইওভারের নিরাপত্তা নিশ্চিত করা হোক
পরবর্তী নিবন্ধশিশুরাই তো হবে আলোর দ্যুতি