গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা

| মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১১:২৬ পূর্বাহ্ণ

ইসরায়েল গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনী অঞ্চল থেকে ইসরায়েলে গ্যাসীয় বেলুন পাঠানোর পর তেলআবিব রোববার এ বিমান হামলা চালায়। খবর বাসসের।
ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র বলছে, গাজার উত্তরাঞ্চলের খোলা জায়গা এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে হামাসের সামরিক প্রশিক্ষণ এলাকায় ইসরায়েল এ হামলা চালিয়েছে। তবে এতে কোন পক্ষ থেকেই ক্ষয় ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
এছাড়া হামলা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীও কোন মন্তব্য করেনি। তবে ফিলিস্তিনী অঞ্চলে বেসামরিক বিষয়ক সামরিক শাখা (সিওজিএটি) এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা থেকে অব্যাহতভাবে গ্যাসীয় বেলুন পাঠানো হচ্ছিল। এটি ইসরায়েলি সার্বভৌমত্বের লংঘন। সিওজিএটি এ জন্য হামাসকে দায়ী করে বলেছে, ইসরায়েলি জনগণের বিরুদ্ধে এই সহিংসতার পরিণাম হামাসকে ভোগ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সের পার্লামেন্টে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে মে-জুনে বেসামরিক হতাহত রেকর্ড পর্যায়ের : জাতিসংঘ