গাউছিয়া কমিটি কোনার দোকান শাখার মাহফিল

| বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ পতেঙ্গা কোনার দোকান শাখার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম তথা গাউছে পাক হযরত আবদুল কাদের জিলানী (রহঃ) স্মরণে মিলাদ মাহফিল গত ৩ নভেম্বর বাদ এশা হযরত উসমান গনি জুন্নুরাইন (রাঃ) জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মসজিদের সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন হযরত ওসমান গনি জুন্নুরাইন (রাঃ) জামে মসজিদের খতিব মাওলানা মনিরুল হাসান।

প্রধান বক্তা ছিলেন তরুণ ইসলামিক চিন্তাবিদ মাওলানা শাহাদাত আলী হোসেন। এতে আরো তকরির করেন হাফেজ ক্বারী মাওলানা সাইমুন এলাহী আলকাদেরী।

বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, পতেঙ্গা থানার সভাপতি আবুল বাশার কন্ট্রাক্টর, মোতোয়াল্লি ক্যাপ্টেন (অবঃ) নুর বক্স, রফিক চৌধুরী, মুহাম্মদ উসমান, গাউছিয়া কমিটি পতেঙ্গা থানার যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর আংকুর, ৪১নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু তাহের, মোঃ আবুল কালাম সওদাগর, হাজী আকরাম হোসেন, হাফেজ মোঃ মুস্তাকিম, মোহাম্মদ সাইফুল চৌধুরী, ইমন প্রমুখ। মিলাদ মাহফিল শেষে আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ মহসিন সাহেবের রোগ মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে জামায়াতের সেক্রেটারিসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধযে কারণে নিজের ধান ক্ষেত জ্বালিয়ে দিলেন কৃষক নিজেই